লালমনিরহাটে ধরলার পানি বিপদসীমার ওপরে, শহর রক্ষা বাঁধে ধস

লালমনিরহাট প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১১:১৬আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:১৬

লালমনিরহাটে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা নদীর পানি। সোমবার (৮ জুলাই) সকাল ৬টায় ধরলা নদীর শিমুলবাড়ী ব্রিজ পয়েন্টে পানি বাড়ার রেকর্ড করা হয়। সেই সঙ্গে মোগলহাট-ওয়াপদা বাজার শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে।

এর আগে, রবিবার (৭ জুলাই) লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধরলার পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, সকাল ৬টায় ১৮ সেন্টিমিটার, সকাল ৯টায় ৪০ সেন্টিমিটার, দুপুর ১২টায় ৩৯ সেন্টিমিটার, বিকাল তিনটায় ৩৮ সেন্টিমিটার, সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

খাটের ওপর চুলা বসিয়ে রান্না করছেন এক গৃহিণী

ধরলা নদীর তীরবর্তী ও পাশে থাকা মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ি ইউনিয়নের প্রায় ৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। সেই সঙ্গে স্থানীয়রা জানান, কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার থেকে মোগলহাট পর্যন্ত ৬ কিলোমিটারের লালমনিরহাট শহর রক্ষা বাঁধটিতে ধস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা বাঁধ পরিদর্শন করলেও কোনও প্রকার কাজ শুরু করেননি। বাঁধটি ভেঙে গেলে লালমনিরহাট শহরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হবে।

মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ‘আমার ইউনিয়নে দেড় হাজার পরিবারের তালিকা দিয়েছি। ২০০ প্যাকেট শুকনো খাবার পেয়েছি। এর বাইরে কোনও ত্রাণ এখনও পাইনি। বাঁধটিতে ধস দেখা দিয়েছে। দ্রুত কাজ করা উচিত।

লালমনিরহাট শহর রক্ষা বাঁধটিতে ধস দেখা দিয়েছে

এ ব্যাপারে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী-১ রিয়াদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে বেশ কিছু স্থানে গর্ত হয়েছে। এখন পানি বাড়ছে। পানি কমলে সিনথেটিক বস্তা দিয়ে আমরা কাজ করবো। জিও ব্যাগ ফেলে কোনও লাভ হবে না বরং অর্থ নষ্ট হবে।’

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা ফেরদৌস বলেন, ‘আমরা শুকনো খাবার বিতরণ করছি। কিছু বরাদ্দ পেয়েছি। সোমবার বরাদ্দ বিভাজন করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী