কাজ শেষে ফেরার পথে পা পিছলে নদীতে নিখোঁজ দুই দিনমজুর

দিনাজপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৯:৫৬ আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৯:৫৬

দিনাজপুরের খানসামা উপজেলায় নদী পারাপারের সময় পা পিছলে পানিতে পড়ে গিয়ে দুই দিনমজুর নিখোঁজের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার ভাবকি ইউনিয়নের বাঘার মোড় এলাকায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় এ ঘটনা ঘটে।

বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম।

নিখোঁজরা হলেন উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণি কান্ত রায়ের ছেলে বঙ্ক কেশর রায় (৩৫) ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২০)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দিনমজুরি করতে শনিবারও কাজে গিয়েছিলেন বঙ্ক ও জয়ন্ত। কাজের শেষে ফেরার পথে দুজনে রাবারড্যাম পার হচ্ছিলেন। একপর্যায়ে পা পিছলে বেলান নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘স্রোত কিছুটা বেশি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে দ্রুতই উদ্ধারকাজ সম্পন্ন হবে বলে আশা করি।’

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম