দিনাজপুরে নদীতে নিখোঁজ দুই কৃষকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি 
১৪ জুলাই ২০২৪, ১৭:৪৮ আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৭:৪৮

দিনাজপুরের খানসামা উপজেলায় বেলান নদীতে ডুবে নিখোঁজ দুই কৃষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (১৪ জুলাই) দুপুরে একজনের ও শনিবার রাতে অপরজনের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন উপজেলার ভাবকী ইউনিয়নের দক্ষিণ আগ্রা এলাকার পাইকপাড়ার তরণি কান্ত রায়ের ছেলে বঙ্কেশ্বর (৩৫) ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২০)। এর মধ্যে রবিবার দুপুর ১টার দিকে জয়ন্ত রায়ের এবং শনিবার রাত ৮টার দিকে বঙ্কেশ্বরের লাশ উদ্ধার হয়। এর আগে শনিবার বিকাল ৩টার দিকে ওই ইউনিয়নের বাঘার মোড় এলাকায় বেলান নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পারাপারের সময় নদীতে পড়ে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তারা।

বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার রাতে একজনের ও রবিবার দুপুরে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।’

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দিনমজুরির কাজে যান বঙ্কেশ্বর ও জয়ন্ত। কাজ শেষে ফেরার পথে দুজনে রাবার ড্যাম পার হচ্ছিলেন। একপর্যায়ে পা পিছলে বেলান নদীতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে খানসামা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, ‘দুজনের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম