সাড়ে ৭ লাখ টাকা পেলো আবু সাঈদের পরিবার

রংপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২৪, ১৮:২৬আপডেট : ২৬ জুলাই ২০২৪, ২২:০২

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে গিয়ে তার মা-বাবার হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।

এই প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম প্রমুখ।

এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ। তিনি বলেন, আবু সাঈদের পরিবারের জন্য প্রক্টরের কাছে সাড়ে সাত লাখ টাকার চেক দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলসহ ওই ছাত্রের বাড়ি গিয়ে চেকটি দিয়ে এসেছেন। পরিবারটিকে ভবিষ্যতেও সব ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হবে।

আবু সাঈদের মায়ের হাতে টাকার চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

গত ১৬ জুলাই রংপুরে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি কোটা সংস্কার আন্দোলনে রংপুরের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী

তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপাড়া গ্রামে। ৯ ভাইবোনের মধ্যে সাঈদ ছিলেন খুবই মেধাবী। স্থানীয় খালাসপীর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করার পর রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে পাস করেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফল করে তার পছন্দের ইংরেজি বিষয়ে ভর্তি হন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি