হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু 

হিলি প্রতিনিধি 
০৬ আগস্ট ২০২৪, ১৯:২৯আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৯:২৯

ব্যাংক বন্ধের ফলে পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় ও পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ৩৬ ঘণ্টা বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। 

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি চালু হয়। এর আগে সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংক বন্ধ থাকায় আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় বন্দর থেকে পণ্য ছাড় নিতে পারেননি আমদানিকারকরা। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সোমবার দুই দেশের মাঝে যাত্রী পারাপার চালু ছিল। মঙ্গলবারও চালু রয়েছে।’

হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের পিএস জোবায়ের ডেভিড বলেন, ‘মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। সেইসঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। তবে আজ সীমিত পরিমাণে শুধুমাত্র কাঁচাপণ্য ভারত থেকে রফতানি হবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম