সজীব ওয়াজেদ জয়ের বাড়ি ছাড়া রংপুরের আর কোথাও শোক দিবসের কর্মসূচি হয়নি

রংপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১৯:৫৪আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২০:৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে রংপুর মহানগর, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো কোনও কর্মসূচি পালন করেনি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের উদ্যোগে তার বাবা পরমাণু বিজ্ঞানী মরহুম ড. ওয়াজেদ মিয়ার বাড়ি পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের ‘জয় সদনে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লালদীঘি ফতেপুরের ‘জয় সদন’ প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শোক র‌্যালিটি ফতেপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস-চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল প্রমুখ।

নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি বাতিল করার সমালোচনা করেন বক্তারা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম লাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সাদিদ জাহান সৈকত, যুবলীগ নেতা ফিরোজ আলম প্রমুখ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় ও শোকর‌্যালিতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন  ইউনিয়ন আওয়ামী লীগের সাভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে শোক দিবস উপলক্ষে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের কোনও নেতাকর্মীকে কোনও কর্মসূচি পালন করতে দেখা যায়নি। যদিও নগরীর ডিসির মোড়ে ভাঙচুর হওয়া বঙ্গবন্ধু ম্যুরাল, বেতপট্টি এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস, নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্ররা পাবলিক লাইব্রেরি মাঠের সামনে নগরীর প্রধান সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ফলে আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোনও নেতাকর্মীকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কোনও স্থানেই শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী