ফ্লাইটের আগে বিমানের প্লেনে ত্রুটি, উড়লো এক ঘণ্টা দেরিতে

নীলফামারী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১৯:৩৯আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৯:৩৯

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড্ডয়নের আগে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেটি সারানোর হলে প্রায় পৌনে এক ঘণ্টা পর উড়োজাহাজটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। তারা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৯১/৪৯২ ফ্লাইট। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরণ করে। এ সময় যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য উড়োজাহাজটি চালু করলে সামনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে পৌনে এক ঘণ্টা পর যাত্রী নিয়ে উড়োজাহাজটি সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, এটি বড় ধরনের কোনও ত্রুটি ছিল না। অ্যাভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সরাতে সক্ষম হয়ে ওঠে। পরে যাত্রীদের নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। এ ছাড়া বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে।

/এফআর/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি