একসঙ্গে হাঁটতে শেখা, একসঙ্গে মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ২৩:২১ আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২৩:২১

কুড়িগ্রামের রাজিবপুরে বা‌ড়ির পা‌শে খা‌লে জ‌মে থাকা পা‌নি‌তে প‌ড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকা‌লে উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখীউরা গ্রামের দুলালমোর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- পাখীউরা গ্রামের আব্দুল আলীমের ছেলে হোসাইন (২) ও আরমান আলীর ছেলে কামরুল হাসান (২)। তারা সম্প‌র্কে চাচাতো ভাই। একই বয়সী দুই ভাই কিছুদিন ধ‌রে একসঙ্গে হাঁট‌তে শিখেছিল। 

দুই শিশুর পরিবার সূ‌ত্রে জানা গে‌ছে, কেবল হাঁটতে শেখা হোসাইন ও কামরুল সোমবার বিকা‌লে হালকা বৃষ্টির মাঝে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যা‌য়ে বা‌ড়ি থেকে ৩০-৪০ গজ দূরে খা‌লের পা‌নি‌তে তাদের ভাসতে দে‌খেন দা‌দি। স‌ঙ্গে স‌ঙ্গে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম