হত্যা মামলায় গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর মেয়র

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ০৯:০১ আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৯:০১

ঠাকুরগাঁও পৌরসভার সদ্য সাবেক মেয়র আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় নেতা আঞ্জুমান আরা বেগম বন্যা হত্যা মামলায় হয়েছেন। বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পঞ্চগড় জেলার বোদা এলাকায় আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বোদা থানাপাড়ার সাবেক মেয়রের আত্মীয় শাহজাহানের বাসা থেকে বন্যাকে গ্রেফতার করা হয়। এদিন রাত আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় এরপর তাকে ঠাকুরগাঁও সদর থানা হাজতে স্থানান্তরিত করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের জাকির হোসেনের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনের বেলার যেকোনও সময়ে সদ্য অপসারিত এই মেয়রকে আদালতে আনা হবে।

এ ব্যাপারে বন্যার স্বামী সাংবাদিক সামসুজ্জোহা বাবলু মোবাইল ফোনে জানান, তার স্ত্রী অসুস্থ এবং ইতঃপূর্বে তিনি কোনও মামলার আসামি ছিলেন বলে তার জানা নেই। তার একটা প্রতিবন্ধী সন্তান রয়েছে। তিনি যেন আইনি সুবিচার পান এটাই তার পরিবার আশা করে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পৌর এলাকার অনেকেই সদ্য সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে ভোটচুরির মাধ্যমে অনির্বাচিত ও অবৈধভাবে মেয়রের চেয়ার দখলকারী হিসেবে উল্লেখ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার