উপাচার্য নিয়োগের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি

রংপুর প্রতিনিধি 
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৬

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুবার আলটিমেটামের পরও উপাচার্য না পেয়ে এই কর্মসূচি পালন করেন তারা। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় এলাকায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাইদুর জামান, ইরেজি বিভাগের সাবিনা ইয়াসমিন, পরিসংখ্যানের খোকন ইসলাম, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের মিতু বেগম।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, উপাচার্য নিয়োগ না হওয়ায় ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দিয়েছে। কোনও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর ফলে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়ছেন। অবিলম্বে উপাচার্য নিয়োগ করা না হলে আবারও মহাসড়কে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করবো আমরা।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। অথচ সাঈদের বিশ্ববিদ্যালয়ে দেড় মাসেও উপাচার্য নিয়োগ হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এমনকি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও বেরোবিতে উপাচার্য নিয়োগ না দেওয়া, আমাদের প্রতি বৈষম্য ছাড়া কিছুই নয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান কবীর বলেন, ‌‘কেন আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি, তা আমরা জানি না। আমাদের শিক্ষাজীবন ধ্বংসের মুখে। অনেকদিন ধরে আন্দোলন করছি। এর আগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কাজ না হওয়ায় উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ব্লকেড কর্মসূচি চলবে।’ 

এদিকে, অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। আটকে পড়া যাত্রীরা বলেছেন, আমরা দুই ঘণ্টা ধরে আটকা পড়ে আছি। প্রশাসনের কোনও পদক্ষেপ নেই।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি