দেশের সিস্টেমগুলোর ভেতরেই ক্যানসার, দ্রুত নির্মূল করতে হবে: সারজিস আলম

রংপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:২২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‌‘এদেশের সিস্টেমগুলোর ভেতরেই ক্যানসার তৈরি হয়েছে। সেই ক্যানসার যত দ্রুত সম্ভব নির্মূল করতে হবে। সবকিছু সংস্কারের মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় যেতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষকে সহযোগিতা করে যেতে হবে। ধৈর্য ধরতে হবে।’

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে পারে। এজন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যেকোনো মূল্যে তা প্রতিহত করতে হবে।’

রংপুর বিভাগীয় সমন্বয়ক আবু সাইদ লিয়নের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ ও তরিকুল ইসলাম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের