রংপুর মেট্রোপলিটনের ৬ থানায় নতুন ওসি

রংপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮

রংপুর মেট্রোপলিটান পুলিশের (আরএমপি) ৬ থানার সকল ওসিকে বদলি করে ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানার নতুন নিয়োগ পাওয়া ওসিরা হলেন মমিনুল ইসলাম (হারাগাছ থানা), আতাউর রহমান (কোতয়ালি থানা), হিল্লোল রায় (মাহিগঞ্জ থানা), শাহ আলম সরদার (তাজহাট থানা) , শাহাজাহান আলী (পরশুরাম থানা) ও আব্দুল আল মামুন (হাজিরহাট থানা)। এ ছাড়াও হারুনর রশীদকে সিটি এসবির ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) কোতয়ালি থানার ওসি হিসেবে আতাউর রহমান যোগদান করেছেন। বাকি ৫ থানার ওসি আজ অথবা আগামীকাল তাদের কর্মস্থলে যোগ দেবেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন ওসিরা যোগদান করার ফলে পুলিশের কাজের গতিশীলতা ফিরে আসবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা ভূমিকা রাখবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি
সর্বশেষ খবর
জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
সাভারে মেয়ের হাতে বাবা খুন: যা আছে শিফার জবানবন্দিতে
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের