স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও

গাইবান্ধা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী বিধান চন্দ্র (৩১)। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী কমলিও (২৬) বিদ্যুতায়িত হন। পরে মাটিতে লুটিয়ে পড়ে স্বামী-স্ত্রী দুই জনই ঘটনাস্থলে মারা যান। নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। বিধান চন্দ্র পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। বিধান ও কমলির পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে অটোরিকশা চার্জে দেন বিধান চন্দ্র। সকাল সাড়ে ৯টার দিকে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসাইন বলেন, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যেই নিজ বাড়িতে অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে তারা মারা যান। বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ জন্য তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী