ভারতীয় সিমকার্ডসহ বাংলাদেশে প্রবেশের সময় যুবক আটক

হিলি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৭

দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ১৪/১৫ নং সাব পিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের ইসরাইল আলীর ছেলে।

বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী বলেন, ওই যুবক সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে অনুপ্রবেশ করছিল। এ সময় সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্য তাকে আটক করে। তিনি চিকিৎসার জন্য চলতি বছরের গত ২১ মার্চ দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে একইভাবে ভারতে অনুপ্রবেশ ঢুকেছিলেন। এরপর ভারতের গংগারামপুরের খয়েরবন এলাকায় তার খালা আনোয়ারা বেগমের বাড়িতে ছিলেন। 

তিনি আরও জানান, এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় ও একটি বাংলাদেশি সিমকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী