প্রথম চাকরির পরীক্ষায় পাস করেছেন আবু সাঈদ

রংপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২১:২৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। সোমবার (১৪ অক্টোবর) বিকালে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হলে এই তথ্য জানা যায়।

আবু সাঈদের সহপাঠী ও বন্ধুরা জানিয়েছেন, গত ১১ জুলাই কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে বেরোবি ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া আবু সাঈদকে চড়-থাপ্পড় দেন। তার সহযোগীরা তাকে কিল ঘুসি মেরে আহত করেন। শুধু তাই নয়, আবু সাঈদের গলা টিপেও ধরেন তারা। এই ট্রমা নিয়েই পর দিন ১২ জুলাই এই নিবন্ধন পরীক্ষা দেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদের অন্যতম সহযোদ্ধা ও সমন্বয়ক বাংলা বিভাগের শামসুর রহমান সুমন বলেন, ১১ জুলাই ক্যাম্পাসে মিছিল করার পর ১২ জুলাই ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরীক্ষা। আমরা ওই দিন সকালে মিটিং করবো, আবু সাঈদ ভাই বলছিলেন আমার জীবনের এটা প্রথম পরীক্ষা। পরীক্ষা দেবো কিনা? কিছুই পড়িনি আন্দোলনের কারণে। বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন, আমরা বিকালে মিটিং করবো। ছাত্রলীগের মার খাওয়ার স্ট্রেস নিয়ে ১২ জুলাই পরীক্ষা দিতে যান। আজ ফল প্রকাশ হয়েছে। তিনি পাস করেছেন। দুঃখজনক হলেও সত্যি আবু সাঈদ ভাই আমাদের মাঝে নেই।

তিনি বলেন, আমরা শুধু বীর শহীদ সাঈদ ভাইকেই হারাইনি। হারিয়েছি এক মেধাবী শিক্ষার্থীকে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, আবু সাঈদ পড়াশোনায় মনোযোগী ছিল। ওর (আবু সাঈদ) টার্গেট ছিল জীবনে ভালো কিছু করার। কিন্তু অধিকার আদায় করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে। আজ বেঁচে থাকলে হয়তো ভালো কিছু করতো।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় লিখিত পরীক্ষা ১৩ জুলাই অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ ৪৮ হাজার ৬৮০ জন। এর মধ্যে স্কুল ও সমপর্যায়ের ৫৫ হাজার ৮৯০ জন, স্কুল-২ পর্যায়ের ৫ হাজার ৩২৩ জন এবং কলেজ ও সমপর্যায়ের ২২ হাজার ৬৫২ জনসহ সর্বমোট ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের