আমি শেখ হাসিনা না যে সবসময় বাবা-মায়ের কথা টানবো: মেজর শাকিলের ছেলে

রংপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ২২:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২২:৩০

পিলখানা হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, বিডিআর, সেনাবাহিনী- সব ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিডিআর হত্যাকাণ্ডে নিহত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে অ্যাডভোকেট রাকিন আহমেদ।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাঈদের (ছাত্র আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী) কবর জিয়ারতে গিয়ে তিনি এ কথা বলেন। কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র ভারত পিলখানা হত্যাকাণ্ডে অবশ্যই জড়িত। জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি- সাহসী ছাত্র-ছাত্রী এবং আবু সাঈদের জন্য।’

তিনি দাবি করেন, ‘জুলাই-আগস্টে যে বিপ্লব হয়েছে- এটি যেন ইতিহাসের পাতায় থাকে।’ পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওই সময় একটি ফোর্স ধ্বংস করে দেওয়া ছিল একটি গভীর ষড়যন্ত্র।’

রাকিন বলেন, ‘আমি আসলে শহীদ বীর সাঈদের কবর জিয়ারতের জন্য এসেছি। যিনি কিনা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ। শুধু তাই নয়, আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলেছিল, কর গুলি কর- তার সাহসিকতা মৃত্যুকে আলিঙ্গন করার দৃশ্য বাংলাদেশ তথা সারা বিশ্বের শত কোটি মানুষ দেখেছে। তিনি বাংলাদেশের মানুষের মাঝে কিংবদন্তি হয়ে থাকবেন।’

তিনি বলেন, ‘আমি শেখ হাসিনা না যে বাবা-মায়ের কথা এবং ১৫ আগস্টের কথা সবসময়ই টানবো- দেশের মানুষের কথা বলবো না। শেখ হাসিনা দেশকে নিয়ে ভাবেননি- নিজেকে নিয়ে ভেবেছেন শুধু।’

এ সময় ২০০৯ সালে ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন কারাভোগ করা আর চাকরিচ্যুত প্রায় পাঁচ শতাধিক সদস্য আবু সাঈদের কবর জিয়ারতে অংশ নেন। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন সহ পরিবারের সদস্যারাও উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী