রংপুরে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন

রংপুর প্রতিনিধি 
২৬ অক্টোবর ২০২৪, ২০:০৯ আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২০:০৯

রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়ন শাখার হিন্দু কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে পীরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশতাক আহমদ। তিনি বলেন, ‌‘আপাতত পাঁচ সদস্যের কমিটি গঠন করা হলো। পরে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে।’

কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণকে সভাপতি ও স্থানীয় ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক তাপস চন্দ্র রায়কে সহসভাপতি করা হয়। এ ছাড়া কিসমত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণকে সহ-সম্পাদক ও দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মন কোষাধ্যক্ষ করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে মতবিনিময় এক সভার আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু সম্প্রদায়ের নেতারা জামায়াতের এই মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বলে জানান এনামুল হক।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ ও ইউনিয়ন জামায়াতের অর্থ-সম্পাদক হোসাইন আহমেদ। সভায় হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জামায়াতের নেতারা।

/এএম/
সম্পর্কিত
আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা -মুক্তির দাবি জামায়াতের
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম