গাইবান্ধায় শ্মশানঘাট থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি শ্মশানঘাট থেকে ঝুলন্ত অবস্থায় সুনীল চন্দ্র মোহন্ত (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামলারজান ব্রিজ সংলগ্ন (গুচ্ছগ্রাম) শ্মশানঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। সুনীল চন্দ্র ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম গ্রামের মৃত পুলিন চন্দ্র মোহন্তের ছেলে। তিনি চুন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশের শ্মশানঘাটে যান সুনীল চন্দ্র। পরে শশ্মানঘাটের ঘরের ধরনার সঙ্গে গলায় শাট পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।’

চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিন ধরে সুনীল চন্দ্র প্যারালাইসিস ও মানসিক সমস্যায় ভুগছিলেন। আয়-রোজগার না থাকায় সংসারে অভাব-অনটন ছিল। ধারণা করছি, অসুস্থতা ও অভাবের কারণে আত্মহত্যা করেছেন।’

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী