বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা: কুড়িগ্রামে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ০৪:০৮আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১:৫১

বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই সাবেক ছাত্রলীগ নেতা হলেন মিনহাজুল ইসলাম সজীব (২৭) এবং সাদমান সাকিব আবির (২৮)। সজীব পৌর শহরের দাদামোড় বেপারী পাড়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আবির সদরের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ওসি জানান, ১০ নভেম্বর বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সদর থানা পুলিশ মিনহাজুল ইসলাম সজীবকে গ্রেফতার করে। একই অভিযোগে সাদমান সাকিব আবিরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে।

/এএম/এমএস/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি