‘আন্দোলনে কার কতটুকু কৃতিত্ব এ নিয়ে বিতর্ক সৃষ্টির ইচ্ছে নেই বিএনপির’

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৭:৩৫আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গত ১৭ বছর লড়াই করেছেন। শেষ পর্যন্ত ৫ আগস্ট আমরা সবাই মিলে আন্দোলন সফল করেছি। কাজেই আন্দোলনে কার কতটুকু কৃতিত্ব এ নিয়ে বিতর্ক সৃষ্টি করার ইচ্ছে নেই বিএনপির। কারও যদি ইচ্ছে থাকে তাহলে তারা আন্দোলনের প্রতি অসম্মান জানাবে। এই আন্দোলন স্বল্পমেয়াদি ছিল না। এটি ছিল দীর্ঘমেয়াদি। এর কৃতিত্ব আমরা দেশের সবাইকে দিতে চাই। বিএনপি একা নিতে চায় না। কেউ যদি এর কৃতিত্ব হাইজ্যাক করে বলে তারাই সব করেছে, তাহলে আন্দোলনের প্রতি অসম্মান জানাবে তারা।’

বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন তিনি। 

আমির খসরু বলেন, ‘বিএনপি আজ শক্তিশালী দল, সেই শক্তিকে ভালো কাজে লাগাতে হবে। গত ১৭ বছরে হাজার হাজার বিএনপির নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে। এত ত্যাগের পর বিএনপি পরিণত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।’ 

আগামীতে সরকারের রূপরেখার ধারণা দিয়ে তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আরেকটা দৈত্য যাতে সৃষ্টি না হয়, সেজন্য ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া যাবে না। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্যেই সব সংস্কার রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন হবে।’

উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ ও জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের