প্রধান অতিথির বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামার পর যুবলীগ নেতা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ১৭:৩০আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৭:৩০

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতিও ছিলেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালের দিকে উপজেলার রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বিকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। এ সময়ে তার বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার পর পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেফতার করে সিভিল গাড়িতে তুলে নেয়।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যান বিমান ওই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। অভিযানের সময় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে পুলিশের সিভিল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

তিনি আরও জানান, এ ঘটনায় চার জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে আসেন। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১ 
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি