হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

হিলি প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আব্দুর রহমান (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব-পিলার সংলগ্ন বালুরচর এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে আটক করে বিজিবি। আটক আব্দুর রহমান  ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকালে হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে ভারতীয় নাগরিক আব্দুর রহমানকে আটক করা হয়। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাত ১০টার দিকে অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি