জুতা পরে শহীদ স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, চাইলেন ক্ষমা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ২৩:০১ আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২৩:০১

শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পরা অবস্থায় টিকটক ভিডিও বানাতে গিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সঙ্গী রিয়া মনি। তবে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। এটা যে শহীদ স্মৃতিস্তম্ভ, তা তারা জানতেন না বলেও জানান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভে জুতা পরে তারা টিকটক ভিডিও করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করেন। পরে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ-গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের বদ্ধভূমির স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পরে টিকটক ভিডিও বানান তারা। একপর্যায়ে এ ঘটনা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মাঝে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ-গান করা শহীদদের প্রতি চরম অবমাননা, যা বরদাশত করা যায় না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হবে।’

এ বিষয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমিন বলেন, ‘বিষয়টি জেনেছি। এরই মধ্যে হিরো আলম সার্কাসে রাতের শো শেষ করে চলে গেছেন।’ তবে এ নিয়ে রাজমনি সার্কাসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত আছি। এটি অত্যন্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এ ঘটনায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া টের পেয়ে শুক্রবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে জাতির কাছে ক্ষমা চান হিরো আলম ও রিয়া মনি। তারা জানান, এটি যে শহীদ স্মৃতিস্তম্ভ, তা তারা জানতেন না। জানলে নিশ্চয়ই এটা করতেন না। কারণ, এ দেশের প্রতিটি মানুষের মতো তারাও শহীদদের শ্রদ্ধা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম