ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

নীলফামারী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এখনও কোনও ফ্লাইট বাতিল করা হয়নি। কয়েকটি ফ্লাইটের যাত্রীরা বিমানের অপেক্ষা করছেন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।

বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ (মঙ্গলবার) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ ও গতিবেগ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিক থেকে ৫ কিলোমিটার। এ সময় দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) ছিল মাত্র ৪০০-৫০০ মিটারের মধ্যে।

তিনি বলেন, ‘বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। দুপুরের আগে এ আবহাওয়ায় ফ্লাইট চলাচলের সম্ভাবনা খুবই কম। শীতকালে মূলত এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে বিমান চলাচল করে থাকে।’

অপেক্ষায় থাকা বিমানযাত্রী সামসুল হক ও শফিকুল ইসলাম বলেন, ‘দরকারি কাজে ঢাকা যাওয়া প্রয়োজন। কিন্তু ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না।’

আরেক যাত্রী রহিমা বেগম বলেন, ‘সকালে সড়কপথে ঠাকুরগাঁও থেকে এখানে এসেছি ফ্লাইট ধরার জন্য। এসে শুনি কুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে। কখন খুলবে সঠিকভাবে কেউ বলতে পারছে না।’

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘এখনও কোনও ফ্লাইট বাতিল করা হয়নি। আশা করি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্ততি রাখা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় গাফিলতি, ৪ পাইলটসহ ৮ ক্রু সাময়িক বরখাস্ত
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি