বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ২০:৫১ আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২০:৫১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বিচারপতি খুরশিদ আলম সরকারের (ছুটিতে থাকা) কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। 

গ্রেফতার আক্তারুজ্জামান আক্তার ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আক্তারুজ্জামান আক্তারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

থানায় করা লিখিত অভিযোগ ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, দুপুরে কালীরবাজার এলাকার নিজ বাসার সামনে হাঁটছিলেন বিচারপতি খুরশিদ আলম সরকার। এ সময় আক্তারুজ্জামান তার সামনে উপস্থিত হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিচারপতি স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেন।

এর আগে ৬ আগস্ট অভিযুক্ত আক্তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, বিএনপি একটি শান্তির দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে, এই ঘটনায় জেলা ও উপজেলা যুবদলসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

/এফআর/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম