ভারতে পালানোর সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

হিলি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:১২

দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম শাহাজাদা আলম (৩২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌরসদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

তার বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি নিজে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরের দিকে শাহজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেয়। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার বিষয়ে রিকুইজিশন থাকায় আমরা তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছি। সৈয়দপুর থানা পুলিশ তাকে নিয়ে যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১ 
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
সর্বশেষ খবর
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি