দেড়শো বছরের পুরোনো মন্দির থেকে মূর্তি-স্বর্ণালংকার চুরি

লালমনিরহাট প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ২১:২৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২১:২৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে শ্রী শ্রী ভবোতারিণী কালী মন্দির থেকে কালী, শিবের পিতলের মূর্তি ও স্বর্ণালংকার চুরি হয়েছে। মন্দিরের দুটি দরজার তালা ভেঙে চোরেরা চার লাখ টাকার বেশি মূল্যের পিতলের আসবাবপত্রসহ সোনা-রূপার অলংকার নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৪টার মধ্যে চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা মন্দির পরিদর্শন করেছেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি সেলিম মালিক।

দেড়শো বছরের পুরোনো মন্দির থেকে মূর্তি-স্বর্ণালংকার চুরি

প্রশাসনের পক্ষ থেকে মামলা তদারকির নিশ্চয়তা দিয়ে ইউএনও সিফাত আনোয়ারা বাংলা ট্রিবিউনকে বলেন, মন্দির পরিদর্শন করেছি। ওখানে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করবে। নিয়মিত তদারকি করাসহ নিরাপত্তা বাড়ানো হবে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস বলেন, ১৫০ বছরের পুরোনো মন্দিরে আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

দেড়শো বছরের পুরোনো মন্দির থেকে মূর্তি-স্বর্ণালংকার চুরি

মন্দিরের পুরোহিত আশিস চন্দ্র চক্রবর্তী জানান, শুক্রবার সকালে তিনি নিয়মিত পূজার জন্য মন্দিরে এলে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। তালা ভাঙা ছিল এবং প্রতিমা, অলংকার ও আসবাবপত্র অনুপস্থিত ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটি ও পুলিশকে জানানো হয়।

জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, চুরিটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। মন্দিরটি সুরক্ষিত ছিল, কিন্তু সংগঠিত চোরেরা দুটি তালা ভেঙে জিনিসপত্র চুরি করতে সক্ষম হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে এবং চুরি যাওয়া মূর্তি, অলংকার ও আসবাবপত্র উদ্ধার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
সর্বশেষ খবর
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি