চাঁদার জন্য মৎস্য ব্যবসায়ী সমিতির নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ০০:১৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদার জন্য মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর মৎস্য বাজারে মারধরের ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী নেতা আব্দুল আউয়ালকে (৩৫) উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, ‘ছাত্রদলের রনিসহ কয়েকজন এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে রনিকে ১০ হাজার টাকা দিতে বাধ্য হই। তখন মারধর থামায়। বাজারের লোকজন সবাই দেখেছেন ঘটনাটি।’ 

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি বলেন, ‘আউয়াল আওয়ামী লীগের দোসর। আমাকে নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছে। চাঁদা নিয়েছি যে, তা প্রমাণ করুক সে।’

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আউয়াল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের দলের বদনাম করতে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।’ 

তবে মারধরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের