আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

লালমনিরহাট প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০১ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০১

লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১৮ জানুয়ারি) তার এই মাহফিলকে ঘিরে শুক্রবার রাতেই মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে অবস্থান নিয়েছেন মুসল্লি ও ভক্তরা ।

মাহফিলে কমপক্ষে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে দাবি করেছেন প্রধান আয়োজক ও মাহফিলের সভাপতি আব্দুল হাকিম।

শুক্রবার রাতে সরেজমিনে দেখা গেছে, মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে দূরের লোকজন অবস্থান নিয়েছেন। তারা রাতে মাঠে রাতযাপন করে শনিবার আজহারীর ওয়াজ শুনে বাড়ি যাবেন।

আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আনসার, পুলিশ, স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী টহল রয়েছে।

জানা গেছে, লালমনিরহাট পৌঁছার পর শনিবার জোহরের নামাজ শেষে বয়ান শুরু করবেন আজহারী। সন্ধ্যার আগেই শেষ করে চলে যাবেন।

ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করছে। জেলার সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে করা হচ্ছে মূল মঞ্চ। এ ছাড়াও কালেক্টরেট, সিপি স্কুল মাঠ ও নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। এলইডি স্ক্রিনের মাধ্যমে অন্য মাঠগুলোতে প্রচার করা হবে।

আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

মাহফিলে সভাপতিত্ব করবেন ব্যবসায়ী আব্দুল হাকিম। জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শুনতে পারবেন মানুষ।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার।

/এফআর/
সম্পর্কিত
ওয়াজ মাহফিলের কমিটিতে নাম না থাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
মাহফিলে চারটি কমলা বিক্রি হলো ৫০ হাজার টাকায়
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ