মোটরসাইকেল চুরির অভিযোগে গাছে ঝুলিয়ে পিটুনি, যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৮:২৭ আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:২৭

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়দের পিটুনিতে রুবেল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার যাদুরানি বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত রুবেল ইসলাম পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়ার খলিলুর রহমানের সন্তান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল। তিনি বলেন, ‘মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে (রুবেল) হাতেনাতে আটক করে। পরে তাকে রশিতে বেঁধে গাছে ঝুলিয়ে মারধর করলে ঘটনাস্থলে মারা যায়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত রুবেলের নামে হরিপুর ও পীরগঞ্জ থানায় দুটি পৃথক চুরির মামলা রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে চার্চ থেকে দেড় মণ ওজনের ঘণ্টা কীভাবে চুরি হলো
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম