তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও

দিনাজপুর প্রতিনিধি 
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২

বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের তোপের মুখে নিজ কার্যালয় ছেড়ে চলে গেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুন। এরপর তিনি আর কার্যালয়ে আসেননি। তবে তিনি জানিয়েছেন বাংলো থেকেই অফিস করছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে প্রশাসনের সহযোগিতায় নিজ কার্যালয় ত্যাগ করেন ইউএনও। এরপর তিনি আর কার্যালয়ে আসেননি। 

জানা গেছে, বুধবার বিকাল ৩টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনকে অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় ভুয়া, আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজসহ বিভিন্ন আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়। তাকে কার্যালয় ত্যাগ করতে দুই ঘণ্টার সময় বেধে দেওয়া হয়। এর এক ঘণ্টা পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কার্যালয় ত্যাগ করেন তিনি। ঘটনার পরপরই ইউএনও কার্যালয় সেনাবাহিনী মোতায়েন করা হয়।

তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও

আন্দোলনকারীদের দাবি, ইউএনও ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরেই পার্বতীপুর উপজেলায় একক স্বেচ্ছাচারিতায় রাজত্ব কায়েম করেছেন। নানান অনিয়মের অভিযোগে পর পর দুই বার বদলির আদেশ হলেও অজ্ঞাত কারণে তা স্থগিত হয়। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতারও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই দেখছেন বিষয়টি। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। আপাতত আমি বাংলো থেকেই অফিস করছি।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিন্তু হঠাৎ অস্বাভাবিক হয়ে উঠতে পারে।

/এফআর/
সম্পর্কিত
দুই ইউএনও’র নজিরবিহীন উদ্যোগ, থামালেন বহুদিনের সংঘাত
ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগ দুই উপজেলার ইউএনও অবরুদ্ধ, কার্যালয়ে ছাত্রদল-যুবদলের ভাঙচুর, সাংবাদিকদের মারধর
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
সর্বশেষ খবর
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম
নারীদের থ্রি-পিস প্রেমের আসল রহস্যটা কী?
নারীদের থ্রি-পিস প্রেমের আসল রহস্যটা কী?
মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা, তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা, তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
নারায়ণগঞ্জের সাবদি যেন ফুলে আঁকা এক গ্রাম
নারায়ণগঞ্জের সাবদি যেন ফুলে আঁকা এক গ্রাম
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির