অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বাংলাদেশে ঢুকে পাঁচ নাগরিককে মারধর: পতাকা বৈঠকে বিএসএফের দুঃখপ্রকাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৩ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৪

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে পাঁচ বাংলাদেশিকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সঙ্গে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেয় বিএসএফ। লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়নের গোরকমন্ডল নামাটারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯-এর সাব পিলার ৪-এসের কাছে বাংলাদেশি নাগরিক আব্দুল্লাহ নামে এক বাসিন্দার উঠানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা পৌনে দুইটার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় আড়াইটার দিকে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অমিত কুমার। বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি।

বৈঠকের বরাতে বিজিবি জানায়, বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। সার্বিক ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ওই বিএসএফ সদস্যরা কাশ্মির ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছেন। বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি তারা বুঝতে পারেননি, খেয়াল করেননি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিজস্ব আইনে ব্যবস্থা নেবে বিএসএফ। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে আশ্বাসও দিয়েছে বিএসএফ প্রতিনিধিদল।

বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, ‘বৈঠক হয়েছে। আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা কাশ্মির ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছে বলে জানিয়েছে। বুঝতে না পেরে ঢুকে পড়েছে। জড়িত সদস্যদের বিরুদ্ধে তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে। ভবিষ্যতে এমনটা আর হবে না বলেও জানিয়েছে।’ বৈঠকের বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

এর আগে, গতকাল শুক্রবার দুপুরে ফুলবাড়ীর নাওডাঙা ইউনিয়নের পশ্চিম বালাতারী সীমান্তের সীমান্ত পিলার ৯৩০-এর ৮ এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেন বিএসএফের ৫ সদস্য। বারোমাসিয়া নদীর ধারে বাংলাদেশের পশ্চিম বালাতারী গ্রামে প্রবেশ করে তারা পাঁচ জন বাংলাদেশিকে মারধর করে। পরে এলাকাবাসীর তোপের মুখে তারা ফিরে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে নিবৃত্ত করে সরিয়ে দেয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম