জাতীয় সংগীত বিকৃত করে টিকটক, গ্রেফতার যুবলীগ নেতা কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে জাতীয় সংগীত বিকৃত করার ভিডিও তৈরি করে টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলম মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝাণ্ডারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আলম মিয়া উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝাণ্ডারের মোড় এলাকার বাসিন্দা। তিনি একই ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩-৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে জাতীয় সংগীত বিকৃত করে প্রচার করা হয়েছে। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে দিয়েছে আলম মিয়া। এ সব অভিযোগে নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ৯টায় নিজ বাড়ি থেকে আলম মিয়াকে গ্রেফতার করে।

মিডিয়া অফিসার ও ডিআইও-১ আলমগীর হোসেনের বরাতে জেলা পুলিশের বার্তায় বলা হয়েছে, গ্রেফতার আলম মিয়া দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল। তাকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আলম মিয়ার বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের