বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। ফলে পুরোপুরি উৎপাদন বন্ধ রয়েছে এই কেন্দ্র থেকে। যদিও কর্তৃপক্ষ বলছে, আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও উৎপাদন শুরু হবে এই বিদ্যুৎকেন্দ্র থেকে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হয় তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ‘বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কাউন্টার থেকে উৎপাদন শুরু হবে বলে আশা করি।’

জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট প্রতিটি ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আর ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।

এর মধ্যে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে । ১ ও ৩ নম্বর ইউনিট থেকে উৎপাদন হচ্ছিল ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চালু ছিল শুধু ১ নম্বর ইউনিট। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার বিকালে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

/কেএইচটি/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করবো: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি