ড. ইউনূসকে সম্মান করি, তিনি নিরপেক্ষ নন: শামসুজ্জামান দুদু

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমরা সম্মান করি, তিনি জ্ঞানী মানুষ। কিন্তু তিনি ছাত্রদের দল করার কথা বলছেন। তাহলে তো তিনি নিরপেক্ষ নন। বিএনপি এখনই নির্বাচন দিতে হবে এ কথা বলছে না। বিএনপি একটা ভালো নির্বাচন চায়, যা গত ১৭ বছর হয়নি। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক। নির্বাচন হলেই বিএনপি শুধু এবার নয় পরেরবারও জয়ী হবে।’

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বিএনপি চ্যালেঞ্জের দল। যেকোনও বিরূপ পরিস্থিতিতেও বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে যত প্রাণ দিতে হয় বিএনপি দিতে প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা বলেন, এতো তাড়াহুড়ো কেন। আরে ভাই, আপনাদের কাজটা কী? ছয় মাস পেরিয়ে গেলেও আপনারা চালের দাম কমাতে পারেননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারেননি। বাজার সিন্ডিকেটের কথা শুনি, সেটা হাসিনার আমলে যা ছিল এখনও তাই আছে। কোনও কোনও ক্ষেত্রে আরও শক্ত হয়েছে। লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়ে আছে যাদের কর্মসংস্থান আপনারা করতে পারেননি। যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে চাকরি দেওয়ার।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুদু বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনও সময়ের তুলনায় এখন খুবই খারাপ। বর্তমানে ছেলে-মেয়েরা বাইরে গেলে বাবা-মায়েরা টেনশনে ভোগেন, ছেলেটা ফিরবে কিনা, মেয়েটা বাড়ি ফিরবে কিনা। সবকিছু ঠিক করতে একটি কাজ করা যায় সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। যে কাজটি গত ১৭ বছরেও হয়নি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমীনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলামসহ জেলার বিভিন্ন নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের