লালমনিরহাট থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল করবে: হাসান মাহমুদ খান

লালমনিরহাট প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ‘আগামীতে লালমনিরহাট বিমানবন্দর থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল করবে।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) লালমনিরহাটের সদর উপজেলায় অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি  বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন। স্মরণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে আরও এগিয়ে যাবে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিমানবাহিনীর সহায়তায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সফলভাবে তিনটি ড্রোন উৎক্ষেপণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিমানবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি