সৈয়দপুরে যুবলীগ নেতা পাইলট গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ২২:৪০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২২:৪০

নীলফামারীর সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি মাসুদ রানা পাইলটকে (বাবু) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

তম উপজেলার ওই ইউনিয়নের খিয়ারজুম্মা হাজীপাড়ার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মৃত মোখলেছুর রহমানের ছোট ছেলে।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নয়ন কুমারের নেতৃত্বে একদল পুলিশ শহরের মুন্সিপাড়া থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেনের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

সৈয়দপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানে মাসুদ রানা পাইলটকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি