ভুট্টাক্ষেতে নারীর মাথাবিহীন লাশ, পাশে পড়ে ছিল মাঙ্কি টুপি

লালমনিরহাট প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ২০:৫৮আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২০:৫৮

লালমনিরহাট সদর উপজেলার একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাছাড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার মোগলহাটের ফুলগাছের বামনটারী এলাকার ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর মাথার খোঁজ পাওয়া যায়নি, এমনকি পরিচয় মেলেনি।

ওই নারীর বয়স ২৫ বছর হবে বলে পুলিশের ধারণা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে মোগলহাটের ফুলগাছের বামনটারী শ্মশান কালীমন্দির এলাকায় ভুট্টাক্ষেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক নারীর লাশ পড়ে ছিল। তার পরনে সবুজ পায়জামা, কালো রঙের বোরকা ও লাল রঙের কামিজ ছিল। পাশেই ছিল দুই জোড়া স্যান্ডেল। খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করছি, সকালে অথবা ভোররাতে ওই নারীকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কারণ পাশে তাজা রক্ত পড়ে ছিল। লাশের পাশে দুই জোড়া স্যান্ডেল ও একটি মাঙ্কি টুপি পাওয়া যায়। মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়েছে। তবে মাথা খুঁজে পাওয়া যায়নি। মাথার খোঁজে অনুসন্ধান চলছে। পুলিশের পাশাপাশি সিআইডির একটি বিশেষ টিম হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত করছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী