অবৈধভাবে বাংলাদেশে ঢুকে দিনমজুরের কাজ করা ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় প্রতিনিধি 
০৯ মার্চ ২০২৫, ০৯:৫০ আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:৫০

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৯ মার্চ) রাতে তাকে বিজিবি আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেছে।

তার নাম সতিশ রায়। বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দেবেন রায়ের ছেলে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এতে বলা হয়েছে, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে থেকে দিনমজুরের কাজ করছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম