ঠাকুরগাঁও সীমান্তে পুশ ইন করা ১৭ জন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৯:৪৭ আপডেট : ১৭ মে ২০২৫, ১৯:৪৭

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ওই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশ ইন করা হয়। পরে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন চাপসার বিওপির একটি টহল দল তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীন চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ অভ্যন্তরে রামপুর নামক স্থানে সন্দেহজনক গতিবিধি দেখে ওই ১৭ জনকে আটক করে। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোর ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত ১৭ জনকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করার সময় ৪২ বিজিবির টহল দল তাদের আটক করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১৭ জনকে আটক করা হয়েছে বলে আমি খবর শুনেছি। তবে ঘটনাটি ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকায় ঘটেছে।’

/এমএএ/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম