লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

লালমনিরহাট প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ০৪:২৬আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:১২

লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম সাগর (২০) নামে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জহুরুল ইসলাম সাগর বরিশালের আগলঝাড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।   

থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, আটক সাগর দোয়ানী পিট্টিফাটায় বিদ্যুৎ সংক্রান্ত নির্মাণকাজ করতেন। তিনি শিশুটিকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি থাকার সেটে নিয়ে যান এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তার মা, পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে দোয়ানী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।   

পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।   

লালমনিরহাট সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ৭ বছরের একটা শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আমরা আরও কিছু পরীক্ষা-নীরিক্ষা করবো। এরপর চূড়ান্ত রিপোর্ট দেবো।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি নিজেই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।

/আরআইজে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী