ভিজিএফের চাল বিতরণের সময় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে সমবায় কর্মকর্তা আহত

দিনাজপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ২১:২৪ আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২১:২৪

দিনাজপুরের বিরামপুরে ভিজিএফের চাল বিতরণের সময় একদল উচ্ছৃঙ্খল যুবকের মারামারি থামাতে গিয়ে এক সরকারি কর্মকর্তা ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আহত রাকিবুল হাসান (৩৭) বিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত। আজ তিনি ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণকাজে দিওড় ইউনিয়নে ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা) হিসেবে দায়িত্বে ছিলেন। পরে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

চাল বিতরণকালে মারামারির সময় ওই কর্মকর্তার মাথায় মনিরুল ইসলাম (২৭) নামের এক তরুণ আঘাত করেন বলে দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল নিশ্চিত করেন। ঘটনাটি ইউপি চেয়ারম্যান, সদস্য, গ্রাম পুলিশসহ ভিজিএফের সুবিধাভোগীদের সামনেই ঘটে। অভিযুক্ত মনিরুল ওই ইউনিয়নের শিয়ালা গ্রামের হারুনুর রশিদের ছেলে। এ ঘটনায় বিকাল ৫টার দিকে শিয়ালা গ্রামের মনিরুল ইসলাম, মো. রাকিব (২২) ও আঠারোজানি গ্রামের নজরুল ইসলামসহ (২৫) অজ্ঞাতনামা তিন থেকে চার জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রাকিবুল হাসান।

সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সকাল থেকে দিওড় ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকাজে তদারকি কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। বিকাল পৌনে ৩টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকজন যুবকের চিল্লাচিল্লির শব্দ শুনতে পান। পরে অফিসকক্ষ থেকে বেরিয়ে বাইরে দুই তরুণকে হাতাহাতি করতে দেখেন। বিশৃঙ্খলা দেখে তিনি তাদের মারামারি থামাতে যান। তখন মনিরুল ইসলাম নামের একজন চাকু বা ছুরিজাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

দিওড় ইউপির চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল বলেন, ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ চলছিল। মাঠে শিয়ালা গ্রামের ১০ থেকে ১৫ জন ছেলে মারামারি করছিল। তখন ওই কর্মকর্তা দ্রুত সেখানে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করেন। দুজনকে দুই দিকে সরিয়ে দেন। তখন একটা ছেলে তার মাথায় আঘাত করেন। সিগারেট চাওয়াকে কেন্দ্র করে তারা মারামারি করছিলেন বলে শুনেছি।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘চাল বিতরণের সময় একদল যুবক উপজেলা সমবায় কর্মকর্তার মাথায় আঘাত করে আহত করেন। এ ঘটনার তদন্ত চলছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম