রংপুরে জিএম কাদের

জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না

রংপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ২১:২৪আপডেট : ২২ মার্চ ২০২৫, ২১:২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রাখা। আমাদের বাদ দিয়ে নির্বাচন করার অপচেষ্টা করা হলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন বলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না।’

শনিবার (২২ মার্চ) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পাঁয়তারা চালানো হচ্ছে। যেখানেই আমাদের বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ করা হবে। যেকোনও ষড়যন্ত্র জীবন দিয়ে মোকাবিলা করবো।’

তিনি আরও বলেন, ‘আমাকে গ্রেফতার করা হবে বলে প্রচারণা চালানো হচ্ছে। ঢাকা থেকে শুভাকাঙ্ক্ষী বলেছেন রংপুরে অবস্থান করতে। রংপুরে থাকলে তারা আমাকে গ্রেফতার করার সাহস পাবে না। যেভাবে এরশাদকে গ্রেফতার করার পর রংপুর অঞ্চলে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল সেরকম আন্দোলন গড়ে উঠবে। তারপরও আমি গ্রেফতারে ভয় করি না। আমি জনগণের জন্য রাজনীতি করি। কোনও গ্রেফতার নির্যাতন করে আমাকে জনগণের চাওয়া-পাওয়ার আন্দোলন থেকে সরানো যাবে না।’

এর আগে জিএম কাদের দলের ইফতার মাহফিলে যোগ দিতে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। ইফতার মাহফিলপূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রংপুর মহানগর জাপার সভাপতি সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের