জাতীয় পার্টিকে দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ২১:৩৯আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২১:৩৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আমাদের দাবিয়ে রাখা হবে, সেটা কি আপনারা মেনে নেবেন? সেভাবেই প্রস্তুতি নেন। সারা দেশের মানুষ যেন বুঝতে পারে জাতীয় পার্টি আছে এবং থাকবে। জাতীয় পার্টিকে কোনোক্রমেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। মানুষের মনে আমরা আছি এবং থাকবো।’

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। রংপুরের মানুষ শান্তিতে নেই। এখানে চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে মানুষকে, লুট করা হচ্ছে, বাড়িঘর দখল করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি। জামায়াত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি। মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা শান্তির রাজনীতি করি। আমরা সহযোগিতার রাজনীতি করি। আমরা বন্ধুত্বেও রাজনীতি করি। আমরা ঘৃণার রাজনীতি করি না।’

রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. মাসুদ নবী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. মাসুদার রহমান মিলনের সঞ্চালনায় জাতীয় পার্টি রংপুর জেলা, মহানগর ও রংপুর সদর উপজেলা অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী