গাইবান্ধায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৪
গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা খান মো. সাঈদ হোসেন জসিম (৪০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহম্মেদ রঞ্জু (৪৮)কে গ্রেফতার করা হয়েছে।  
 
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার রঞ্জুর বাসা থেকে তাদের গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। 
 
গ্রেফতার খান মো. সাঈদ হোসেন জসিম জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পেশায় ঠিকাদার। তিনি গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সহ-সভাপতি। জসিমের বাড়ি পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার (বিহারি পট্টি) এলাকায়। 
 
এছাড়া মোস্তাক আহম্মেদ রঞ্জু জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি পৌরশহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার বাসিন্দা। ২০২০ সালে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনি গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক।
 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাক আহম্মেদ রঞ্জুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে অবস্থান করেন খান মো. সাঈদ হোসেন জসিম। পরে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িত ছাড়াও বেশ কিছু অভিযোগ রয়েছে। 
 
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের আগে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
 
এদিকে, পুলিশের হাতে গ্রেফতারের পরপরই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন সাঈদ হোসেন জসিম। সেখানে তিনি লেখেন, ‘রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতার হলাম। সবার দোয়া চাই।’
/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি