রংপুরে আদালতের কার্যক্রম দেখলেন প্রধান বিচারপতি

রংপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৭:০৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:০৩

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রবিবার (৬ এপ্রিল) রংপুরের জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিচারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।

এর আগে প্রধান বিচারপতি রংপুর জেলা জজ আদালতে এলে রংপুর সিনিয়র জেলা জজসহ বিভিন্ন আদালতের বিচারকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধান বিচারপতি জেলা আদালতের কাছে একটি হাড়িভাঙ্গা আমের চারা রোপণ করেন। এরপর তিনি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাস পরিদর্শন করেন। এরপর রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতসহ রংপুর মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। সেখানেও একটি গাছের চারা রোপণ করেন। প্রধান বিচারপতি রংপুর মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, রংপুর মহানগর দায়রা জজ মশিয়ার রহমান খান, তারিখ হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আর কিউ এম জুলকার নাইন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি ১০ তলা জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও রংপুরের আদালত চত্বরে বড় পুকুর দেখে তা ভালোভাবে সংরক্ষণের নির্দেশ দেন। 

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি