বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ, একদিন পর শিশুর লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৮:৫৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৫৬

নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নে তিস্তা নদী থেকে সুমাইয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সুমাইয়া আক্তার উপজেলার ওই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বদিউজ্জামান বদি জানান, সুমাইয়া ও বাবা আলমগীর হোসেন গত সোমবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী তিস্তা নদীতে মাছ ধরার জন্য গেলে শিশু সুমাইয়া তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হয়। ওই দিন অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায়নি।

নিখোঁজের একদিন পর মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ তিস্তা নদীর কিছু দূর ভাটিতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান জানান, ঘটনাস্থল থেকে ভাটিতে কিছু দূরে একটি দল নিহত নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করেছে। তিনি বলেন, ‘আজ বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি