বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

হিলি প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১৪:০৭ আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৪:০৭

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নাঈম নামের আরেকজন আহত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার পল্লবীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান বিরামপুর উপজেলার থানাপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হকের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘আজ বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী পিকআপ উপজেলার পল্লবীর মোড় নামক এলাকায় আসলে পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান আলী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিকআপের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, হাসানের মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। নিহতের মরদেহ প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম