গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ২০:২৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২০:২৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হিরা খাতুন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মদনের পাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হিরা খাতুন (৩৩) নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি প্রশিকা উন্নয়ন সংস্থার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অফিসে যাননি হিরা খাতুন। সহকর্মীরা তার বাসার মালিকের মোবাইলে একাধিকবার কল করলেও কোনও সাড়া মেলেনি। এরপর সহকর্মীরা তার বাসায় এসে দরজা বন্ধ দেখতে পেয়ে ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় হিরাকে ঝুলতে দেখতে পান। পরে তারা ঘটনাটি থানা পুলিশকে জানান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানাতে পারেননি কেউ।’ 

স্থানীয়দের বরাত দিয়ে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, ‘আমি কয়েকদিন ধরে শুনছি, প্রশিকার ম্যানেজার সুরেষ চন্দ্র গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। এ কারণে গ্রাহকরা মাঠকর্মী হিরা খাতুনসহ অন্য কর্মকর্তাদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। ধারণা করা হচ্ছে, গ্রাহকদের চাপের কারণে আত্মহত্যা করতে পারেন হিরা।’

এ বিষয়ে প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন বলেন, ‘হিরা খাতুন কেন কী কারণে আত্মহত্যা করেছেন, তা আমাদের জানা নেই। ঘটনাটি তার পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আত্মহত্যা করার মতো পারিবারিক কোনও সমস্যা ছিল না।’ 

গ্রাহকদের টাকা নিয়ে প্রশিকার ম্যানেজার সুরেষ চন্দ্র পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবেন। এ ঘটনার সঙ্গে হিরার মৃত্যুর কোনও সংশ্লিষ্টতা আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের