‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি

রংপুর প্রতিনিধি 
২৯ এপ্রিল ২০২৫, ২৩:৫৯ আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২৩:৫৯

রংপুরে এক সাংবাদিককে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ হুমকির পার্সেলটি পান বলে জানিয়েছেন সাংবাদিক মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান বেসরকারি টেলিভিশন মাইটিভির রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। পুলিশ বলছে, কে বা কারা কোন উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রংপুরের পীরগঞ্জ শাখা থেকে ফোন করে জানানো হয় তার নামে দুটি পার্সেল এসেছে। দুটির প্রেরক পীরগঞ্জ উপজেলা সমকালের প্রতিনিধি মাজহারুল আলম (মিলন)। একটিতে প্রেরকের ঠিকানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও অন্যটিতে রংপুরের গঙ্গাচড়া উল্লেখ করা হয়েছে। এতে তার সন্দেহ হয়। তখন ঘটনাস্থলে যান মাজহারুল আলমও।

মাহমুদুল হাসান বলেন, পার্সেল দুটিতে দুটি কাফনের কাপড়, দুটি চিঠি ও গত বছর পীরগঞ্জের অবৈধ ইটভাটা ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আমার দেওয়া ফেসবুক পোস্টের স্ত্রিনশটের প্রিন্ট কপি ছিল। চিঠিতে লেখা, ‘মাহমুদুল, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি তোর কারণে। এবার আমার খেলা শুরু, ঠিকমতো পছন্দের মতো খাবার খেয়ে নে হারামখোর। তোর সময় শেষ। রংপুর বা মিঠাপুকুর সুবিধামতো জায়গায় কোথাও পেলে খেল খতম। অপেক্ষার প্রহর গণনা শুরু।’ পার্সেল দুটি গোবিন্দগঞ্জে বুকিং দেওয়া হয়েছে বলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে জানানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাত ৯টার দিকে পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি আমি।

সাংবাদিক মাজহারুল আলম বলেন, আমরা দুজন পীরগঞ্জের নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন করেছি। এজন্য দুজনকে টার্গেট করে এই চিঠি দেওয়া হতে পারে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‌‘কারা কোন উদ্দেশ্যে এই পার্সেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম